সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে জামালপুর সরিষাবাড়ীতে মানববন্ধন, প্রচারপত্র বিতরণ ও তিনদিনের নৌযাত্রা শুরু করেছে নদীভাঙা চরের মানুষ। ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঝালুপড়া ব্রীজপাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করে। সরিষাবাড়ী ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার আবাদি জমি, ভিটা বাড়িসহ সর্বস্ব নদীর গর্ভে বিলীন হওয়া চরাঞ্চলের মানুষ এতে অংশ গ্রহণ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নদী ভাঙবে আমার জমি আমার থাকবে, জমি কেন খাস হবে’ জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। যার ফলে নদীর গর্ভে বিলীন হওয়া জমির খাজনা-খারিজ ও ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। জমি আমার, আমরা ভূমি উন্নয়ন কর দেই, সরকারের উচিৎ আমাদের ভূমি রক্ষা করা। অথচ সরকারের নদী আমার জমি ভেঙে নেয়, শাস্তি সরকারের হওয়া উচিৎ, শাস্তি হয় আমার কৃষকের। কৃষককে জমির ভর্তুকি দেওয়া দরকার কিন্তু কৃষকের জমি খাস হয়ে যায়, এ আইন কেমন আইন। তাই পি,ও-১৩৫/৭২ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক আলতাফ হোসেন মাস্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন,আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিনসহ আরও অনেকেই।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
সব মন্তব্য
No Comments