কামরুজ্জামান শাহীন,ভোলা: বাঁচতে চায় অসহায় ফজলু। বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামে। গত দুই বছর আগে পাইলস ও অর্শরোগের অপারেশন করতে গিয়ে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে সে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফজলুর স্ত্রী লাইজু বেগম একটি গার্মেন্টসে ও বারো বছর বয়সী ছেলে একটি চায়ের দোকানে চাকুরী করে এবং একমাত্র সম্বল ঘরভিটা বন্ধক রেখে ঔষধ কিনা সহ দুটি থেরাপি দিয়েছেন। এখনো চারটি থেরাপি বাকি রয়েছে। এতিমধ্যে টাকার জন্য দুটি থেরাপি দিতে পারেননি সময় চলে গেছে। অন্যদিকে প্রতিদিনের ঔষধ ও সংসার খরচ!। এ যেনো তাঁর মাথার উপর দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড়।
ফজলুর স্ত্রী লাইজু বেগম জানান, স্বামীর এমন অবস্থায় আমি ও আমার বারো বছর বয়সের ছেলেটি চট্টগ্রামে চাকরি করেছি। লকডাউনের কারণে আমরা চাকরি হারাই। আর ছেলের বয়সও কম হওয়ায় কেউ কাজে নিতে চায় না। বর্তমানে আসেপাশের লোকজন কিছু দিলে খাই না দিলে উপবাস থাকা ছাড়া করার কিছু নাই। এখন স্বামী ও সন্তানদের দিকে তাকিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া যেনো আর কিছুই দেখছি না আমি। দয়া করে আপনারা আমাদের এ অসহায় পরিবারের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে সহায়তার হাত বাড়িয়ে দিন।
তিনি তার স্বামীর চিকিৎসার খরচের জন্য বিত্তবান ও হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সহায়তার জন্য কল করে নিশ্চিত হোন ফজলু ০১৭৮৫-৩৩৬ ৩০০ (বিকাশ পার্সোনাল)।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
সব মন্তব্য
No Comments