ডেস্ক রিপোর্ট: গতকাল (বুধবার) রাতে বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে গুলশানে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু। এসময় ডেপুটি স্পীকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে তাঁদের একই সাথে কারাবরণ করার বেদনাতুর স্মৃতিচারণ করেন। এছাড়া ছাত্র জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জনন্য লড়ে যাওয়ার স্মৃতি স্মরণ করেন।
রাষ্ট্রপতি ও ডেপুটি স্পীকার নির্বাচনে পাবনার দু’জন রাজনীতিবীদকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments