দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাসের ছেলে রকিবুল হাসান রাজনসহ তার অপর তিন ভাইয়ের নামে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা বাজারে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বিসিকে বাজারে এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ির আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে খোরশেদ আলমের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাটসহ খোরশেদ এবং তার ছেলে ইমরানকে মারপিাট করে গুরুতর আহত করে। এসময় একই এলাকার বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাসের ছেলে রকিবুল হাসান রাজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ থামাতে অনুরোধ করেন। হামলকারীরা রাজনের অনুরোধ না শুনে উল্টো তার উপরে হামলা চালায়। এসময় হামলাকারী নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হেঁছড়ে বিসিকে বাজারে নিয়ে মারপিট করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে থানায় নেয়। পরে পুলিশ নূরে সলেমানের লোকজনের কাছ থেকে অবৈধ ও অনৈতিক সুবিধা গ্রহন করে পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করেই বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজনের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে প্রধান আসামী করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় রাজনের অপর তিনভাইসহ ৮জনকে আসামী করে মামলায় দায়ের করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারন সম্পাদক আহসান হাবিব লেলিন, সাংগঠনিক সম্পাদক সুজন আলী, তন্ময় ইসলাম প্রমূখ্য। বক্তরা অবিলম্বে ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments