স্টাফ রিপোর্টার: ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিটের পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিট পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা) এর উপ অনুচ্ছেদ-১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) নিম্নরূপে সংশোধিত হবে বলে জানানো হয়েছে।
‘১.৩ অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা
স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।’
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের
(www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments