স্টাফ রিপোটার: বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জনগণ সরকারের প্রহসনের নির্বাচন বর্জন করেছে। বিএনপির আন্দোলনে এটাই বড় সফলতা। আমাদের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এদেশে নির্বাচন হবে। জনগণও একতরফা নির্বাচন বর্জন করে এ আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ সরকারের অধীনে তারা আর ভোট দিতে যাবে না।
শুক্রবার বিকালে চাঁদপুর সদর ও বাবুরহাটে জনসাধারণের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মানিক বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য ৭১ সালে মুক্তির সংগ্রাম হয়েছিলো, লাখো জনতা শহীদ হয়েছিলো সে গণতন্ত্র ও ভোটাধিকারকে এ অবৈধ সরকার পদদলিত করেছে। আজকে মানুষের কথা বলার অধিকার নেই। এমনকি মোবাইলে মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে ভয় পায়।
তিনি বলেন, আজকে এ সরকার সারাদেশে অলিখিত বাকশালি শাসন কায়েম করেছে। বিরোধী মত দমনের নামে চলছে গ্রেপ্তার, গুম-হত্যা। অথচ, তারাই (আওয়ামী লীগ) আজ গণতন্ত্রের সবক দিচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গণতন্ত্র মুক্ত হবে না, মানুষ ফিরে পাবে না ভোটাধিকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে দূর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, শেখ শামীম, ড. খন্দকার মারুফ হোসেন, এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়া রহমান, তারেকসহ জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments