ডেস্ক রিপোর্ট: বেগম রোকেয়া কেবল নারী শিক্ষার জাগরণ নয়, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রদূত ছিলেন। “নারীর অধিকার মানবধিকার” বলে যে শ্লোগানটি এখন সদাউচ্চারিত একশ বছরের আগে বেগম রোকেয়ার লেখনীতে দৃঢ়ভাবে উঠে এসেছে। ধর্মান্ধতা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিল তার সাহসী উচ্চারণ, যা এখন করতে গেলে ভেবেচিন্তে করতে হয়, আক্রমণের মুখে পড়তে হয়।
আজ ১০ ডিসেম্বর বিকাল ৩টা বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস’ আলোচনা সভায় প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ রোকেয়া দিবস আলোচনা সভার বিষয়বস্তু ছিল ‘বেগম রোকেয়া, নারী জাগরণ ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় জননেতা রাশেদ খান মেনন একথা বলেন।
বাংলাদেশের নারী অধিকার সম্পর্কে মেনন বলেন, ধর্মান্ধতার কারণে নারীর পূর্ণাঙ্গ অধিকার এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি গৃহীত হলেও হেফাজতসহ বিভিন্ন ধর্মবাদী গোষ্ঠীর কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। নারীর প্রতি সহিংসতা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ দিন দিন বেড়েই চলেছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় পুরুষকেও তার সহযাত্রী হতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় জাসদের সাধারণ সম্পাদক জননেতা শিরীন আখতার এমপি বলেন, বেগম রোকেয়া নারীদের পর্দার অবরোধ থেকে বেরিয়ে এসে সমাজ ও রাষ্ট্রে অংশগ্রহণ করেছিলেন। বেগম রোকেয়ার অনুসৃত পথ ধরেই বাংলার নারীরা আজকে সমাজে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও প্রশাসনিক ক্ষেত্রে যোগ্যতর ভূমিকা পালন করে চলেছেন। তিনি বলেন, প্রতিটি স্কুল-কলেজে রোকেয়া রচনাবলি অবশ্য পাঠ্য করা উচিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য জননেতা হাজেরা সুলতানা।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments