ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে আইয়ান জুট মিলস লিঃ এর শ্রমিক মুসলিমা খাতুন (১৮) নামের এক তরুণীর মস্তকবিহীন বিবস্ত্র লাশ। পুলিশ এ ঘটনায় অভয়নগর উপজেলার একতারপুর এলাকা থেকে মোঃ রিয়াজ নামের সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা ও ফুলতলা উপজেলা বাইপাস সড়কের মাহামুদের বাড়ির ভাড়াটিয়া মোঃ ইমদাদ গাজী’র কনিষ্ঠ কন্যা মুসলিমা। পিতা ভ্যানচালক তাই অভাব অনটনের তাগিদে আইয়ান জুট মিলস লিঃ এ শ্রমিকের কাজ করে পিতার সাথে সংসারের হাল ধরে আসছিল সে। কিন্তু গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কে বা কারা তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। বুধবার সকাল ১০ টায় উত্তরডিহি গ্রামের লোকজন ধানক্ষেতে মস্তকবিহীন বিবস্ত্র লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, প্রেমঘটিত কারণে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments