স্টাফ রিপোটার: বাংলাদেশ -ভারত মৈত্রী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন ‘মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের প্রায় দুই কোটি সহায়সম্বলহীন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে এবং বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক জনমত সংগঠিত করেছে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন। অন্য কোন দেশকে স্বাধীন করার জন্য এ ধরনের আত্মত্যাগের দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির অন্যতম কারণ ছিল ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতি দুই দেশের অঙ্গীকার। রক্তের বন্ধনে রচিত এই বন্ধুত্ব শত প্রতিকূলতার ভেতরও অটুট রয়েছে’। বন্ধুত্বের এই বন্ধন কোনদিনও ছিন্ন হবার নয়।
মহান মুক্তিযুদ্ধে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানের দিবস ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক রাষ্ট্রদূত ড, নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক , ঢাকা সাংবাদিক ইউনিয়ন - ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ --ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড ফজলে এলাহী,,মহাসচিব মমতাজ হোসেন চৌধুরী, জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ। বাংলাদেশ - ভারত মৈত্রী দিবসের এই আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির প্রচার সম্পাদক অভিজিৎ বনিক।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments