ডেস্ক রিপোর্ট: বান্দরবানের রুমা ও রোয়াংয়ছড়ি উপজেলায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এই নির্দেশনা জারি করেন স্থানীয় প্রশাসন।
সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই নির্দেশনা জারি করা হয়েছে সীমান্ত সংলগ্ন ২ উপজেলা ভ্রমণে। তবে কবে নাগাদ এই নির্দেশনা প্রত্যাহার করা হবে এ বিষয়ে এখনও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি।
নাথান বমের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র সংগঠন, জেএমবির জঙ্গী শামিন মাহফুজ সংগঠনকে দূর্গম পাহাড়ে প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত একসপ্তাহ থেকে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়া, বড়গিয় ছাড়া, ক্যাংড়া ছড়া, পুরানো টাইগার পাড়া ও বান্দরবান রোয়াংছড়ির ররিনং পাড়ায় যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুটি উপজেলায় আপাতত পর্যটক যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। পর্যটকদের সাথে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কখন থেকে আবার এ দুটি উপজেলায় পর্যটক যাতায়াত চালু হবে এ বিষয়েও তারা কোন কিছু জানাতে পারেননি।
আমাদের সময়.কম
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments