ডেস্ক রিপোর্ট: থ্রিলার ছবি ‘অন্তর্জাল’-এর প্যাট্রনাইজ স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মীর গ্রুপ। আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাবে।
সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই চলচ্চিত্রের মোশন পোস্টার উন্মোচিত হয়।
মীর গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি। বিভিন্ন খাতে আছে তাদের বিস্তৃত পরিষেবা। উন্নত মানের পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে মীর গ্রুপ দেশ ও বিদেশে নিজেদেরকে নির্ভরযোগ্য ব্যাবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও মাশরুর এনানসহ চলচিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments