বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান (অবসরপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাসার (অবসরপ্রাপ্ত)—সভাপতি, রাওস; সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহতাব উদ্দিন (অবসরপ্রাপ্ত)—আহ্বায়ক, স্যাপার কল্যাণ সংস্থা এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারেছুজ্জামান চৌধুরী (অবসরপ্রাপ্ত)—সিনিয়র সহ-সভাপতি, জেসিও কল্যাণ সংস্থা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সার্জেন্ট মফিজুল ইসলাম (অবসরপ্রাপ্ত), সভাপতি, বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা।
আয়োজকরা জানান, তীব্র শীতের কারণে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে উষ্ণতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments