সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শেষ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি, রোববার বিকেল সাড়ে চারটায় তানোর উপজেলা পরিষদের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে তানোর থানা মোড়, গোল্লাপাড়া বাজার, হলমোড় ও ব্র্যাক মোড় প্রদক্ষিণ করে তানোর জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
পথসভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বক্তৃতায় গণভোটে ‘হ্যাঁ’ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ওপর আস্থা ও ভরসা রাখা অপরিহার্য।
পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান। পরে বাদ মাগরিব তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে আরেকটি গণমিছিল শেষে পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান আবারও উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments