মোংলা থেকে মোঃ নূর আলম: সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান মূকাভিনয়ের আয়োজন করা হয়। ১২ মে মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ব্যতিক্রম এ মূকাভিনয় অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রম এ আয়োজন মোংলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ধরা'র নেতা শাওন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা শাহরিয়ার শাওন এর পরিবেশনায় একক মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ধরা'র কেন্দ্রীয় নেতা সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। অন্যান্যদের বক্তৃতা করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টির এই কর্মসুচি নতুন প্রজন্মকে সুন্দরবন রক্ষার সংগ্রামে প্রেরণা যোগাবে। মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন সংস্কৃতির অবস্তুগত উপাদান হিসেবে মূকাভিনয় সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হতে পারে তা শাহরিয়ার শাওন এর একক মূকাভিনয়ে সেটি প্রমান হলো। ভাষাহীন মূকাভিনয়ে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার যে পরিবেশনা দেখলাম তাতে আমরা মুগ্ধ হয়েছি। মূকাভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করা যাবে বলে বিশ্বাস করি।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments