নজরুল ইসলাম (তালা)সাতক্ষীরা: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্ম দিন উৎযাপিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংগঠনিক সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, বাংলা ভিশন টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, যায় যায় দিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিক জগতে উজ্জ্বল নক্ষত্র কল্যাণ ব্যানার্জি। তিনি শুধুমাত্র একজন সাংবাদিকই নন। তিনি একটি ব্র্যান্ড, একটি প্রতিষ্ঠান। তার হাত ধরে বহু সাংবাদিক সাতক্ষীরায় তৈরি হয়েছে। সাতক্ষীরায় যে কোন সাংবাদিক বিপদে পড়ে সবার আগে তিনি ছুটে যান। বক্তারা কল্যাণ ব্যানার্জি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এসময় সহকর্মী সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যনার্জি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান মাসুম, মেহেদী আলী সুজয়, এম. বেলাল হোসাইন, ফয়জুল হক বাবু, হাফিজুর রহমান, মনিরুজ্জামান তুহিন, এস কে কামরুল হাসান, এম রফিক, শহীদুল ইসলাম, মীর মোস্তফা আলী, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সদস্যরা প্রমুখ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments