তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: সপ্তমীর রাতে পূজা মন্ডব থেকে বাড়ি ফেরার পথে দূর্বিত্তদের ছুরিকাঘাতের স্বীকার হয়েছে চিত্রা ঘোষ (১৬)নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী। রবিবার রাত সাড়ে আটটার দিকে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বালিগাদা নাম স্থানে ঘটনাটি ঘটে। আহত স্কুল ছাত্রী উপজেলার মির্জাপুর এলাকার দেবাশিষ ঘোষের মেয়ে ও বরাত মনোহরপুর বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।
এদিকে ঘটনার পরের দিন অর্থাৎ সোমবার সকালে একই এলাকার শুভ ঘোষ(২১) নামে এক যুবকককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শুভ মির্জাপুর এলাকার অপূর্ব ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গত রাতে কুমিরা ইউনিয়নের বালিগাদা এলাকায় স্কুল ছাত্রী চিত্রাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বিত্তরা। আজ সকালে ভিক্টিমের কাকা কমলাশিষ বাদী হয়ে শুভ ঘোষকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।মামলা নং-১। প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments