উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের কাজিরা গ্রাম যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে। ৫মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার। বিশিষ্ট কবি মায়াবী কাজল, প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক হাওলাদার প্রমূখ। বক্তৃতাকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার বলেন, যুবকরাই সৎ আদর্শবান হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তারাই পারে সমাজের সকল অন্যায়-অনাচার থেকে দেশকে মুক্ত করতে। অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার বলেন, সৎভাবে জীবন যাপন করে মানুষের মঙ্গল করতে পারলেই সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যায়। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার বলেন, যুবকরাই সৎ, আদর্শবান ভাবে জীবন যাপন করে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে। তারাই পারে সমাজের আমুল পরিবর্তন ঘটাতে। আলোচনা সভাশেষে ৯ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়েছে। মোঃ রানা হাওলাদার আহবায়ক, মোঃ সাইফুল ফকির সদস্য সচিব, মোঃ ইউসুফ খান ও ইমাম হাসান যুগ্ম আহবায়ক, মোঃ মাসুদ খান যুগ্ম সদস্য সচিব এবং শেখ রাইসুল ইসলাম, ইব্রাহিম বয়াতি, জাহিদুল ইসলাম সুমন ও রবিউল তালুকদারকে সদস্য করে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষনা করা হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments