ডেস্ক রিপোর্ট: নৌ শিল্পের পন্য পরিবহনের সমতা বিধান কার্যকর করে তথা শিল্প ক্ষেত্রে বিরাজমান সংকট দূর করে বেকার সমস্যার সমাধান সহ ন্যায় সঙ্গত সকল দাবি নিরসনে বর্তমান সরকার কার্যকর ভূমিকা গ্রহণ করবে-যৌথ বিবৃতিতে নৌশ্রমিক নেতৃত্ব।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শ্রমিক বিভিন্ন শ্রেনী ও পেশার তথা গণমানুষের অংশগ্রহণ এবং শত শত ছাত্র শ্রমিক গণমানুষের আত্মদানের মধ্যদিয়ে নতুন একটি পরিবেশে সেনাবাহিনির সহায়তাই অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
এই সরকারের কর্মপরিধি এবং সময়কাল এখনো ঘোষিত হয়নি। শ্রমিক সহ দেশের মানুষ চাই ভালো কিছু হোক।
নৌযান শ্রমিকেরা তাদের সামাজিক সুরক্ষার জন্য ট্রাস্টিবোর্ডর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড,নাবিক কল্যাণ তহবিল, মৃত্যুকালীন ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, ভারতগামী জাহাজের নাবিকদের কিনারে নামা ওঠার জন্য ল্যান্ডিং পাশ সহ সকল হয়রানীবন্ধ, শ্রমিকদের বকেয়া মজুরী বোনাস গেজেট অনুযায়ী প্রদান,পন্য পরিবহনের সমতা বিধান করে শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা, সকল অন্যায় অনিয়ম দূর ইত্যাদি দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নৌযান শ্রমিকদের প্রত্যাশা নৌ শিল্পের পন্য পরিবহনের সমতা বিধান কার্যকর করে তথা শিল্প ক্ষেত্রে বিরাজমান সংকট দূর করে বেকার সমস্যার সমাধান সহ ন্যায় সঙ্গত সকল দাবি নিরসনে বর্তমান সরকার কার্যকর ভূমিকা গ্রহণ করবে। বর্তমান সরকারের সকল ইতিবাচক উদ্যোগে নৌযান শ্রমিকদের সহযোগিতা ও ভূমিকা থাকবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments