স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আপনার বাঁচার কোনো পথ নেই, বাঁচতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান, আপস করেন। তাহলেই আপনি বাঁচতে পারবেন।
তিনি বলেন যেভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন অনুরূপভাবে যদি দেশের মানুষকে ভালোবাসেন,গনতন্ত্রকে রক্ষা করতে চান এবং নিজেকেও রক্ষা করতে চান তাহলে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করুন।
মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুস সালাম বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পায়। আপনি বেগম খালেদা জিয়াকে এক ঘণ্টার জন্য মুক্ত করে দিন। আর ওই এক ঘণ্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন, তখন দেখবেন ঢাকা শহরের কোনো মানুষ বাকি থাকবে না। দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে, তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে।
ডামি নির্বাচনে রাতের ভোটে বিজয়ীরা লুটপাট-অপকর্মে জড়িয়েছে। এখন আলোচনায় আসছে আজিজ-বেনজীরের অপকর্ম-লুটপাটের বিষয়। এই আজিজ-বেনজীর কার সৃষ্টি? এটা তো তাদেরই (আওয়ামী লীগ) সৃষ্টি।’
তিনি বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে না বরং তিনি নিজেই বীরের বেশে বাংলাদেশে দেশে ফিরবেন আসবেন অচিরেই।
তিনি আরও বলেন, সরকারপ্রধান মিথ্যা কথা বলতে ভালোবাসেন। উন্নয়নের কথা ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে ঈদের আনন্দ লাভ করেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন। বেগম জিয়াকে সরকার অনেকদিন ধরে কারাবন্দি করে রেখেছেন। চিকিৎসা নিতে দিচ্ছেন না তাকে। রোগে শোকে আছেন বেগম জিয়া। প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিয়মিত বিষোদগার করছেন শেখ হাসিনা।
বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জৈষ্ঠ্য সদস্য কারাবন্দী ইশরাক হোসনের মুক্তির দাবিতে দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক সুমন ভূইয়া'র সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments