উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে " ইলিশ আমাদের জাতীয় মাছ,জাটকা ধরলে সর্বনাশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস জাটকা সংরক্ষন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, ফেডারেশন সভাপতি এসডিএফ মোঃ মোরশেদ মৃধা, ব্যবস্থাপক এসডিএফ রুস্তম আলী, উপজেলা মেরিন ফিসারীজ অফিসার মোঃ মাহবুব আলম, জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মানিক খান, অনুষ্টানে বক্তারা ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের ছোট ইলিশ "জাটকা" নিধন থেকে বিরত থাকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments