উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিতপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাযায়, সোমবার ১ জুলাই রাত দুইটার দিকে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের জহলাল বিশ্বাসের কন্যা অথরা বাড়ৈ (৩০) জানান, তিনি রাতে একা বাড়িতে ছিলেন এ সময় চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের প্রধান দরজায় দুর্বৃত্তের আঘাত করে। এ সময় তিনি ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ির পিছনের ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ১৮ টি ছাগল লুট করে নেয়।ওই রাতেই তার পেঁপে বাগানে প্রায় শতাধিক পেপে গাছ কেটে ফেলেছে বলে তিনি অভিযোগ করেন।এ সময় দুর্বৃত্তরা একটি বাটন মোবাইল ফোন ফেলে যায়। যাহার মধ্যে একটি সিম নম্বর ০১৮৬২-৯২৮৯৬০ পাওয়া যায়।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments