রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল বড়ালের জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উজ্জ্বল বড়াল বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল বড়ালের বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড লাগোয়া সন্ধ্যা নদীর চরের জমিতে লাগানো ১০০ মন ধান গত ৫ দিন ধরে কেটে তিনি পার্শ্ববর্তী মুসলিম কবরস্থান ও শ্মশানঘাট-আবাসনের রাস্তার ওপর রেখে দেন। ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় ২৫-৩০জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই ধান লুট করে নিয়ে যায়। খবর পেয়ে উজ্জ্বল বড়াল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments