ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার জাতীয় প্রেসক্লাব, রংপুর, কুষ্টিয়া, লালমনিরহাট, পাবনা, নেত্রকোনা, বগুড়া, যশোর, বাগেরহাট, পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি শ্রমিকরা। সভায় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকর্ম ও শ্রমিকদের অধিকার আদায়ে তাঁর অগ্রণী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ফেডারেশনের কার্যকরী সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি লোকমান হাকিম, সদস্য লুৎফর রহমান প্রমূখ।
সভাপতি এমকে বাঙ্গালী বলেন, “বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখেছি। তিনি কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে বেশি ভালবাসতেন। আমরা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেনে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। তাই আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments