বরিশাল অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে এমনটা আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন,স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়ালেখাসহ সব কাজে স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।
শুক্রবার বরিশাল ‘জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’ এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,বর্তমান যুগে দ্রুতগতিতে আর্থ-সামাজিক অবস্থা ও জীবনধারার পরিবর্তন হচ্ছে। তাই আজকের দিনের শিশুকে এমন যোগ্যতা ও সামর্থ্য অর্জন করতে হবে যেন ভবিষ্যৎ পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতেও সে একজন সার্থক মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারে। আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য হয়ে উঠে।
সফল ক্যারিয়ার গঠনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন,একটি দেশ ও জাতির উন্নতিতে সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কোনও জাতির সামাজিক, অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ মাতৃভাষার মাধ্যমেই প্রতিফলিত হয়। মাতৃভাষাতেও দক্ষতা অর্জন অপরিহার্য।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সালেহ এম শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন,বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার।
অতিথিবৃন্দ বরিশাল বিভাগের সরকার অনুমোদিত একমাত্র বেসরকারি ইংরেজি ভার্সনে পরিচালিত জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজকে একটি আকর্ষনীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর ভূয়সী প্রশংসা করেন এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments