সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মা-বাবার কোল আলো করে দুই মাস আগে জন্মগ্রহণ করেছে শিশু মো. আরিয়ান। ফুটফুটে এ শিশুটির জন্মগত ভাবেই মাথায় টিউমার। দ্রুত অপারেশন না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটার ইউনিয়নের ধুপাদহ গ্রামের মো. রুবেল মিয়া ও মোছা. আমেনা বেগম দম্পতির কোল জুড়ে আসে শিশু মো. আরিয়ান। এই দম্পতির ৮ বছরের আরেকটি ছেলে রয়েছে সে স্থানীয় একটি এতিমখানায় পড়াশোনা করছে।
শিশু আরিয়ানের বাবা রুবেল মিয়া ও আমেনা বেগম দুইজনই ঢাকার টঙ্গী একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। মা আমেনা বেগমের শিশুটি পেটে আসার ৬মাসের মাথায় চাকরি ছাড়তে হয়েছে। শিশুটিকে হাসপাতালে নিয়ে সময় দেওয়ায় বাবা রুবেল মিয়ার চাকরিটাও চলে যায়।
শিশুসন্তানের এ অসুস্থতা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র এই পরিবারটির। সর্বাত্মক চেষ্টা চালিয়েও সন্তানের চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না আরিয়ানের বাবা।
চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন করতে। এমন অবস্থায় শিশুটির টিউমার অপারেশন করার জন্য উন্নত চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া অতি প্রয়োজন এবং শিশুটির প্রাণ বাঁচাতে প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু অভাবের সংসারে তার পরিবারের চিকিৎসাভার বহন করা সম্ভব হচ্ছে না। একদিকে সংসারের অভাব, অন্যদিকে বাচ্চার টিউমার।
তাই শিশুকে বাঁচাতে মানবিক সাহায্যের জন্য রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইছেন দরিদ্র অসহায় পরিবারটি।
আরিয়ানের মা আমেনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মাধবিক সাহায্যে এগিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন নিচের নাম্বারে শিশু আরিয়ানের দাদা রবিউল ইসলাম কালু-01633317529.
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments