মো.পাভেল ইসলাম রাজশাহী: আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয়ে এক গুড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছেন র্যাব-৫ এর সদস্যরা। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার তেথুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চারঘাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুল আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর কথিত অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকার পরিচয়ধারি কতিপয় সাংবাদিক নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার র্যাব সদস্য’র পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে মামলা ও আটকের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। পরে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে দুই লাখ টাকা চাঁদা দেন গুড় ব্যবসায়ী। এই টাকা নিয়ে তারা চম্পট দেয়। পরে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানতে পারেন তারা ক্হেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নন।
তারা ভূয়া র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে। এরপর ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় সাংবাদিক তারিক হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। তারিক হোসেনের তথ্যমতে বুধবার দুপুরে রবিউল ইসলামকে র্যাব-৫ এর সদস্যরা তেথুলিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। রবিউল ইসলাম বাঘা উপজেলার তেথুলিয়া মাঝপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। কথিত অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকার পরিচয়ধারি কতিপয় সাংবাদিক ।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যাণী শিশু সদন ও এতিম খানায় চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এর আগেও বাঘা থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় কারাগারে ছিলেন রবিউল ইসলাম ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments