ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আয়োজনে বিগত ১৫ বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে প্রাক্ বাজেট পর্যালোচনা “শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই” শীর্ষক গোল টেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত গোল টেবিল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম.এ মান্নান, বিকেএমইএ’র কার্যকারী সভাপতি মো: হাতেম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম, ৭১’র টিভির বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক আশিকুল আলম পটল, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহিদুল ইসলাম সবুজ, গণমাধ্যম ও নারী অধিকারকর্মী কাবেরী মৈত্রেয়, বাংলাদেশ জাতীয় র্গামেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টস শ্রমিক সংহতির আহবায়ক তাসলিমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরানে সুলতান বাহার, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমসহ জাতীয় ভিত্তিক বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানব অধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments