ডেস্ক রিপোর্ট: পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থী: কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার।
সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার বিকেল ৩টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪নং পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামে। এ সময় ১ জন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে অপর ২ জন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে গত ৩১ জানুয়ারি হতে উক্ত এলাকায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে, আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সোমবার দুপুর ১২টায় যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments