ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মোহাম্মদ জসিম উদ্দিন (৩০) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাত ৩টায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের হামলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ আব্দুন নুরু মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই মোহাম্মদ জুলহাস বলেন, সিলেট ৬১ বেঙ্গল রেজিমেন্ট থেকে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় মুঠোফোনে জানিয়েছেন আমার ভাই আফ্রিকায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন। আমার ভাই ৬১ বেঙ্গলে তে চাকরি করতো। সে ১০ বছরের চাকরি জীবনের এই প্রথম ৯মাস আগে শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় ছিলেন। জসিমের ৩ বছর ও ২ বছরের দুইটি ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি জানান, সরকার আমার ভাইয়ের লাশটি দ্রুত দেশে পাঠানোর দাবী জানান এবং ভাইয়ের পরিবার ও শিশুদের জন্য যেন সরকার দায়িত্ব নেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে যেন জসিমের লাশ দ্রুত দেশে আনা যায় সে লক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা হবে। তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, নিহত জসিমের চার বোন, এক ভাই, দুই ছেলে স্ত্রী ও মা বাবা'সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments