সিলেট অফিস: সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে রোববার সকালে নগরীর দরগাহ গেইটস্থ স্টার প্যাসিফিক হোটেলে ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা ও অংশীদারিত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর ঢাকার সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো.আসাদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ ভার্চুয়ালী উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সারমিন নিলমী ডালিয়া।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ কামরুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো.রবিউল ইসলাম,সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক হরিষ চন্দ্র বিশ্বাস, সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো.ফরিদ আহমেদ মোল্লা,অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা,সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঞাঁ, এম এম মাহমুদুল্লাহ, সমাজসেবা অধিদফতরের জাতীয় সমাজসেবা প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ ও উপ পরিচালক মো.সাফায়েত হোসেন তালুকদার, সমাজসেবা অধিদফতর ঢাকার উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) নূরুল হক, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা অধিদফতর ঢাকার উপ-পরিচালক মো. রকিব আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা ও অংশীদারিত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই সাথে নারী পুরুষ বৈষম্য দূরীকরণে তাদের কাজের মর্যাদা প্রদান ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নারীদের প্রতি দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করা দরকার।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments