মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার প্রতিনিধি: গ্রিন সাভার, ক্লিন সাভার’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এক পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য সাভার গড়তে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সাভার পৌর এলাকার জালেশ্বর ওয়াইএমসিএ মিলনায়তনে সাভার নাগরিক কমিটি ও সাভার নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এই সভায় বক্তারা সাভারের নানামুখী সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা বলেন,এক সময়ের সবুজ-শ্যামল, নদী-খালবেষ্টিত সাভার আজ অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, নদী-নালা দখল, বায়ু ও পানি দূষণে বিপর্যস্ত। আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও কিশোরগ্যাং নির্মূল, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, দুর্নীতিমুক্ত নাগরিক সেবা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, শিল্পকারখানায় বাধ্যতামূলক ইটিপি স্থাপন, রাস্তা ও ফুটপাতে হকার পুনর্বাসন,হেমায়েতপুর-ডিইপিজেড এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল কলেজে উন্নীতকরণ এবং আশুলিয়ায় নতুন ২৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সাবেক এমপি ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, বিএনপি নেতা জামাল উদ্দিন সরকার, খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, লায়ন খোরশেদ আলম, জামাত নেতা হাসান মাহবুব মাস্টার, আহসান উল্লাহ, বদিরুজ্জামান বদি, কায়কোবাদ হোসেনসহ নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ ও এনজিও নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, ‘সাভার আমাদের শহর, আমাদের দায়িত্ব এই নগরীকে বাসযোগ্য করে তোলা। সেই মোতাবেক আমাদের সকলকে কাজ করতে হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments