রংপুর অফিস: ‘বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র’ আয়োজিত রংপুর বিভাগের তিন দিনব্যাপী বাঙলা মূকাভিনয় কর্মশালা শনিবার (১৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগারের সেমিনার কক্ষে সনদ প্রদানের মাধ্যমে শেষ হয়েছে। ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মশালার পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি ছিলেন প্রফেসর মনতোষ কুমার দে, অধ্যক্ষ খোদা বক্স ডাবলু, নাট্যজন জুলফিকার আলী ও কর্মশালার প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যজন জোবায়দুল স্বপন ও স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী জাহিদ রবি।
বক্তারা মূকাভিনয় শিল্পের সার্বজনীনতা ও নীরবতার শক্তির কথা উল্লেখ করেন। তারা আরো বলেন, ‘মূকাভিনয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আগামীতে মূকাভিনয় চর্চায় আরো শিক্ষার্থীরা যুক্ত হবে এবং এ ব্যাপারে ঠাকুরগাঁওবাসীর সার্বিক সহযোগিতা থাকবে।’
মশহুরু হুদা বলেন, ‘বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ নির্মাণের লক্ষ্যে ও বাঙলার হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতায় এ অঞ্চলের মূকাভিনয় চর্চিত হবে- এটাই আমাদের চাওয়া।’
কর্মশালায় ১৬জন শিক্ষর্থী অংশ নিয়েছিল। তারা সকলেই আনন্দের সাথে কর্মশালার শেষ দিন পর্যন্ত ছিল। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের এ আয়োজনে সহযোগিতায় ছিল নন্দন অভিনয় ও মূকাভিনয় স্কুল।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments