ডেস্ক রিপোর্ট: ঢাকায় জুরাইন কবরস্থান ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তাজরীন দিবস পালিত হয়েছে। তাজরীন দিবসের শ্রমিক সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত গাফিলতি, অপরাধমূলক অবহেলার কারণে কোনো শ্রমিক হত্যাকান্ডেরই বিচার হচ্ছে না। নেতৃবৃন্দ একইসাথে অবিলম্বে দ্রুত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।
আজ ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার, সকাল ৮টায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্ট কারখানার সামনে আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন কারখানার গেটে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সকাল ৯টায় ঢাকার জুরাইন কবরস্থানে তাজরীন গার্মেন্টের নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় গার্মেন্ট টিইউসির সহ-সভাপতি শ্রমিকনেতা জলি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মঞ্জুর মঈন, সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল, শাহীন আলম, প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments