স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ এর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন জুরি বোর্ডের সভাপতি বরেণ্য চিত্রশিল্পী জনাব রফিকুন নবী এবং জুরি বোর্ডের সদস্য পোল্যান্ডের শিল্প-সমালোচক জেরুস্লা সুচান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী চিফ কোঅর্ডিনেটর জনাব লিয়াকত আলী লাকী।
নির্বাচিত শিল্পকর্মের মধ্য থেকে ৫ সদস্যের জুরি বোর্ড ৯জনকে পুরস্কারের জন্য মনোনিত করেন। জুরি বোর্ডের সদস্যরা হলেন Mr. Jaroslaw Piotr Suchan (POLAND), Ms. Iwona Maria Anna Blazwick (UK), Mr. Jagath Weerasinghe (SRI LANKA), Ms. Nurseren Tor (TURKEY). জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)।
জুরি বোর্ডের সভাপতি বরেণ্য চিত্রশিল্পী জনাব রফিকুন নবী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। গ্র্যাণ্ড পুরস্কার প্রাপ্ত তিনজন শিল্পীর প্রত্যেককে ৫ লক্ষ টাকা এবং সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত ৬ জনের প্রত্যেককে ৩ লক্ষ করে অর্থ মূল্য, ক্রেষ্ট, স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments