জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ডায়রিয়া মহামারি ছড়িয়ে পড়েছে। গত ৪দিনে শতাধিক নারী-পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কলারোয়া সরকারী হাসপাতালে ৩৪জন ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানা গেছে। ডায়েরিয়ায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে-কলারোয়া উপজেলার কোটাবাড়ী গ্রামের মাসুদ হোসেন (৬৫), রায়টা গ্রামের আনিসা খাতুন (১১মাস), রদ্রুপুর গ্রামের রেনু খাতুন (৩০), লায়লা খাতুন (৫৫), মাসুরা খাতুন (৩৭), মিকাইল হোসেন (৪০), ব্রজবাকসা গ্রামের আবুল কাশেম (৭০), গদখালী গ্রামের ইমরান হোসেন (৩২), গোপিনাথপুরের ওহনা আক্তার (১বছর), রাজনগর গ্রামের ফতেমা খাতুন (৪৫), ওফাপুর গ্রামের মিম (২০), শাহপুর গ্রামের জবেদা খাতুন (৫৫), পাচপোতা গ্রামের ইসমাইল হোসেন (৩৩), রায়টা গ্রামের নাজমুন নাহার (৪৩), কামারালী গ্রামের ইতি খাতুন (২৫), বেলতলা গ্রামের ওমর আলী (৬৭), বাকসা গ্রামের ইসরাইল হোসেন (১৮), আলাইপুর গ্রামের নাজমুল হোসেন (২৬), যুগিখালী গ্রামের প্রিয়া খাতুন (২৩), ব্রজবাকসা গ্রামের সুমাইয়া খাতুন (২৬), গাজনা গ্রামের রাকিব হোসেন (৭ মাস), ব্রজবাকসা গ্রামের সামসুর রহমান (৪০)। এছাড়া অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবর রহমান জানান-তিনি হাসপাতালে সঠিক চিকিৎসা দেয়াতে ডায়রিয়ায় আক্রান্ত রোগিরা দ্রুত সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যাচ্ছেন। তবে এখন ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা অনেক বেশি। ডায়রিয়া আক্রান্তদের নিয়ে হাসপাতালের সকল ডাক্তার ও নাচরা সর্বক্ষনিক ভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments