স্টাফ রিপোটার: অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গঙদের গ্রেফতার ও সাজার দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্তশানের দাবিতে আন্দোলনরত ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার (৪ মে ২০২৪) বিকাল ৫টায় ঢাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
“অপরাধীদের দায়মুক্তির প্রহসনমূলক রায় মানি না, বাতিল কর” এই দাবি সম্বলিত শ্লোগানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর কালক্ষেপন করে গত ২৩ এপ্রিল ২০২৪ রাঙামাটি জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা তার আদালতে কল্পনা চাকমা অপহরণের মামলাটি খারিজ করে দিয়েছেন। এ রায়ের মাধ্যমে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক, সালেহ আহমেদ গঙদের দায়মুক্তি দেয়া হয়েছে। প্রহসনমূলক এ রায় আমরা মানি না। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি।
তারা আদালত কর্তৃক মামলা খারিজের যে আদেশ দেয়া হয়েছে অবিলম্বে তা বাতিল করে কল্পনা অপহরণ ঘটনার পুনঃ তদন্ত ও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এছাড়াও সমাবেশ থেকে বক্তারা মাইকেল চাকমাসহ গুম হওয়া সকল ব্যক্তিদের সন্ধান দাবিসহ দেশের বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পিসিপি’র সভাপতি অঙ্কন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসিন রাসা।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments