ডেস্ক রিপোর্ট: নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন প্রবর্তনের সরকারি ষড়যন্ত্র ও অত্যাবশ্যক পরিষেবা বিলের নামে শ্রমিকদের ধর্মঘটের অধিকার হরণ করার ষড়যন্ত্রের প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী, সংগঠনের সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, প্রদীপ সরকার, জসিমউদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিরোধী মত-পথ দমন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে মোড়ক বদলিয়ে সাইবার নিরাপত্তা আইন নামে প্রবর্তন করার পাঁয়তারা করছে। এটি জনগণ মেনে নেবে না। মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আজ জনগণকে রাজপথে নামতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাককে জেলখানায় জীবন দিতে হয়েছে। গত ১ বছর ধরে বিনা অপরাধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জেলখানায় বন্দী রয়েছে। কবি সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল যেমন চাই, সাইবার নিরাপত্তা আইনের মত নতুন কোন নিবর্তনমূলক আইন চাই না।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান উচ্চ দ্রব্যমূল্যের চাপে শ্রমজীবী মানুষ দিশেহারা। আয় বাড়েনি, অথচ খরচ বেড়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের শ্রমিকরা। শ্রমিকদের অধিকার হরণের পদক্ষেপ বর্তমান সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। এর অংশ হিসেবে আওয়ামী ফ্যাসিবাদী সরকার অত্যাবশ্যক পরিষেবা বিলের নামে শ্রমিকদের ধর্মঘটের অধিকার হরণের চক্রান্ত করছে। এর বিরুদ্ধে শ্রমিকদের রাজপথে যে লড়াই চলছে, আমরা এর সাথে একাত্বতা প্রকাশ করছি। দেশের কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীদের এর বিরুদ্ধে রাজপথে লড়াইয়ে নামতে হবে।
নেতৃবৃন্দ সাইবার নিরাপত্তা আইন প্রবর্তনের ষড়যন্ত্র বন্ধ ও অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন - ডিএসসিসি নগরবাসীকে পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সকালে এশীয় উন্নয়ন ব্যাংক - এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর তেজগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
সব মন্তব্য
No Comments