বুলবুল আহমেদ, নাটোর: তরুণদের নিয়ে স্নিগ্ধ বলেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদেরকে নেতৃত্বে আনা হবে। তরুণদের মাধ্যমে এদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে। বিভিন্ন দেশে বর্তমানে তরুণরা নেতৃত্বে আসছেন এবং তারা দেশের উন্নয়নে কাজ করছেন। বর্তমানে আমাদের দেশেও তারেক রহমান তরুণ নেতৃত্বকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসছেন। দেশের রাজনীতিতে তরুণদের নেতৃত্বে কীভাবে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরও সুন্দর করা যায়, তার এ বিষয়ে বিশাল কর্মপরিকল্পনা রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদী খুনি হাসিনা এ দেশের শাসনব্যবস্থা এককভাবে কায়েম করেছিলেন, যেখানে দেশের সকল জনগণ নিপীড়িত হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। দুঃখ-কষ্ট শুধু আপনাদের নয়, সারাদেশের বিএনপির নেতাকর্মীদের।
স্নিগ্ধ আরও বলেন, ‘মুগ্ধ শহীদ হওয়ার পর আমরা দেশবাসীকে জানাতে চেয়েছি, তখন থেকে আমার ওপর হুমকি-ধামকি দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই হুমকিতে দমে যাইনি। আমার ভাইকে যে খুন করার নির্দেশ দিয়েছে, তার সঙ্গে আমরা আপস করিনি। যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে গিয়েছিল, আমরা সেভাবে আত্মগোপনে চলে যাই। আমরা এ দেশের জনগণ মিলে এ জুলুম, নির্যাতনের বিচার করবো। আমাদের ২ হাজার ভাই-বোনকে শহীদ করা হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। তাদের বিচার আমরা নেবো।
আমার বাবা বিএনপির একজন কর্মী। তিনি আমাদের ছোটবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত করেছেন। বেগম খালেদা জিয়ার মতো আপসহীন থেকে নিজেকে পরিচালনা করা যায়, সেই শিক্ষায় আমাদের বড় করেছেন। সেই শিক্ষা থেকেই আমরা খুনি হাসিনার সঙ্গে আপস করিনি।
এসময় বক্তব্যে রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments