চট্টগ্রাম অফিস: ফিলিস্তিনে নির্বিচারে শিশু-নারীসহ গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির মানববন্ধন ও সমাবেশ। বিশ্বশান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে যুক্তরাষ্ট্র- ইসরাইলের সামরিক অভিযানের নামে গাজায় গণহত্যা বন্ধের আহবান।
ফিলিস্তিনি রাষ্ট্রই একমাত্র সমাধান, জায়নবাদী বর্ণবাদী ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিনে নির্বিচারে শিশু-নারীসহ গণহত্যা বন্ধের দাবিতে ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী “কালো পতাকা দিবস” এর অংশ হিসেবে আজ ১২ নভেম্বর ২০২৩ রবিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা ।
ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, ছোটন বড়ুয়া, মোখতার আহম্মদ এবং জেলা কমিটির সদস্য সুপায়ন বড়ুয়া, পার্টি সংগঠক খোকন মিয়া প্রমুখ।
গত কয়েক সপ্তাহে গাজার অভ্যন্তরে ইসরায়েলের বর্বরোচিত সামরিক হামালয় প্রায় ১২ হাজার ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বিরতিসহ মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই অজুহাত তুলে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরাইলকে ট্রিলিয়ন ডলার সাহায্যসহ সামরিক সহায়তা দিয়ে যুদ্ধকে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে প্রত্যক্ষভাবে ইন্দন দিচ্ছে যা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরুপ।
ইসরাইলি সামরিক অভিযান নারী ও শিশু হত্যা করে, হাসপাতাল ও বেসামরিক আবাসিক এলাকায় হত্যাযজ্ঞ চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছে। তাই অবিলম্বে ওআইসিসহ বিশ্বের সকল শুভবুদ্ধির প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে অবিলম্বে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা সহ তাদের মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নচেৎ, যুক্তরাষ্ট্র- ইসরায়েল আঞ্চলিক আধিপত্য বিস্তারের জন্য বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পিছপা হবে না।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments