মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম খাদিজা আক্তার (১৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
এবিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান,একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তিনি গুরতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটক ট্রাক চালককে আটক করা হয়েছে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments