সৈয়দ আরমান জামী, মৌলভীবাজার : 'জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ'- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় এক জুম মিটিং অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রীমঙ্গল শাখার সংগঠক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান;
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ কানু স্মৃতি পাঠাগারের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক শুভাময় রায় সজল, সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, তপন দে, মফিজ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, চুনঘর পাঠাগারের তপন দে, কমরেড পান্না লাল সোম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, সিতারা বানু শিক্ষা ট্রাস্ট পাঠাগারের পরিচালক এস. এম মোহিন, এম.এ সবুর মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য সচিব সাব্বির এলাহী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, ধলাই পল্লী পাঠাগারের সভাপতি শিরীন শীলা, আদর্শ পাঠাগারের পরিচালক খালিক উদ্দিন ও ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভাশেষে অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে সভাপতি, কবি শহীদ সাগ্নিক, শুভাময় রায় সজল ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে সহ-সভাপতি, সৈয়দ মোকাম্মেল আলী মুন্নাকে সাধারণ সম্পাদক, তপন দে ও নুরুল মোহামিন মিল্টনকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক জলি পালকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ১১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments