জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবণী বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন চলচ্চিত্রের একটি অসাধারণ গান। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়।
তিনি বলেন, "সর্বশেষ আমি একটি সিনেমার গান করেছি। এটি হ্যাপি ওয়ার্ল্ড প্রযোজিত ও পরিচালিত ছবি। ছবির নাম পরানের পরান। আর তিনটি মৌলিক গান করেছি যার মিউজিক ভিডিও কাজ শুরু হবে অচিরেই। "
কতগুলো গান করেছেন এই প্রশ্মে তিনি বলেন, "
এটা আমি কখনো হিসাব করিনি। প্রতিনিয়ত গান করছি এবং করে যাবো ইনশাল্লাহ। রেডিও, টেলিভিশন, ইউটিউব ফিল্ম মিলে অনেক গানেই হবে। তাছাড়া মৌলিক গান আমার অনেক আছে। তার মধ্যে ডুয়েট গান ও আছে বেশ কয়েকটি। "
গানের জগতে আসা প্রসঙ্গে বলেন, "ছোটবেলা থেকে গানের পরিবেশেই বেড়ে ওঠা। আমার মা খুব ভালো গান করতেন। আমার বোন শাহনাজ রহমান স্বীকৃতি। দেশের প্রতিষ্ঠিত একজন কণ্ঠশিল্পী।
আপার অনুপ্রেরণাতেই আমার গানের জগতে আশা। ছোট থেকে অনেকের কাছেই গান শিখেছি। তবে মা ও বড় বোনের কাছে হাতে খড়ি। পরে হেলাল ভাই ও বাবলু ভাইয়ের কাছে শিখেছি। এখনো প্রতিনিয়ত গান শিখছি। তবে এখন কোন কিছু ভুল হলে আমাকে স্বীকৃতি আপা গান শিখিয়ে দেন।"
সব শেষে বলেন, " সারাজীবন গান নিয়ে বাঁচতে চাই। জীবনের শেষ দিন পযর্ন্ত গান করতে চাই। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন ও বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।"
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments