আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন ফারুক আল মাসুদ ।২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের ঝড়েপড়া রোধ, স্কুলের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হওয়ায় ফারুক আল মাসুদকে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। সারাজীবন মানুষের জন্য কিছু করতে চাই। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments