রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি নির্ভর পাঠদান ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আগামীর উন্নত বিশ্বের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এতিমখানা ও মন্দির সব জায়গাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
আজ (মঙ্গলবার) সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে গ্রাম বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এই উন্নয়ন সম্ভব হয়েছে বাংলার জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে বলে এবং ১৯৭০ সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে বাংলার অবিসংবাদিত নেতা বানিয়েছিল বলে।
মোঃ শামসুল হক টুকু বলেন, নির্বাচনের সময় অস্থিতিশীল কোন কার্যক্রম, জঙ্গিবাদী কার্যক্রম, মানুষকে নির্যাতন ও গণতন্ত্রকে বিনষ্ট করার কোন পরিস্থিতি তৈরি করার কোন সুযোগ দেয়া হবে না। জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকলে ও শেখ হাসিনার সিদ্ধান্তের সাথে থাকলে এই উন্নয়নের ধারা আরও বৃদ্ধি পাবে। আগামী ১০ বছরে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের রোল মডেল।
সাঁথিয়া উপজেলাধীন পাটগাড়ি-সেলুন্দা রাস্তা পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, আমরা প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তুলবো। জাতির পিতার স্বপ্ন ছিলো, প্রতিটি গ্রাম হবে শহর। সাঁথিয়া ও বেড়ার কোন গ্রাম এই লক্ষ্য থেকে পিছিয়ে থাকবে না এবং আপনাদের উন্নয়নের জন্যই আমরা রাজনীতি করি। এই অঞ্চল হবে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও ধুমপানমুক্ত।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জরিফ আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments