চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন শ্রমিকগুরুতর আহত হয়েছেন।
আজ চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে এম্বুলেন্সেঢাকায় পাঠানো হয়েছে।মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজভাঙ্গা শিল্প এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মোঃ হেলাল উদ্দীনকে প্রধান করে ০৬ (ছয়) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইতোমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনাকবলিত ইয়ার্ডে জাহাজভাঙার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments