স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, বিএনপি ঠেকাতে গিয়ে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই শেষ হয়ে যাচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার উপর যে অত্যাচার চালিয়েছে তারজন্য আওয়ামী লীগ দেশবিদেশে প্রত্যাখিত হয়েছে। শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। মানুষ এ সরকারকে ভোটচোর সরকার বলে।
সোমবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, স্বাধীনতার পরও জাসদ থেকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিলো। পরে শহীদ জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলো। আজকে সে জিয়াউর রহমানকে নিয়ে তারা আজেবাজে কথা বলে। আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল।
তিনি বলেন, গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ। তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে। যে যেভাবে পারে লুট করে নিচ্ছে। সব লুটের একদিন বিচার হবে। আজিজ-বেনজিরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে। দূর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু ভোগ করতে পারবেন না। বিচারের মুখোমুখি হতেই হবে।
৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, সদস্য মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আব্দুল কাদির প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments