মো.পাভেল ইসলামঃ রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।
শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে ১১৯২ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে ইনফ্যান্ট্রি কোর এ সৈনিক হিসেবে অর্ন্তভূক্ত হলেন। রিক্রুটদের মাঝে সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শনের জন্য মাহফুজ মিয়াকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।
দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করে মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন বলেন, ‘‘সম্পদনের সীমাবন্ধতার মধ্যেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে এ দেশের মানুষ। দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা।
তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাত্বে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপাময় জনগণের যে কোন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য্য কর্তব্য। তোমরা প্রত্যেকেই নিজেকে শারীরিক ও মানুষিকভাবে এবং যুদ্ধ বিদ্যায় এমনভাবে পারদর্শি করে তুলবে যাতে করে তোমাদের নিয়ে বাংলার মাটি হয়ে উঠে এক দুর্জয় ঘাটি।
তিনি আরও বলেন,সৈনিক জীবন শুধুমাত্র একটি চাকরি নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকের দিনটি তোমাদের প্রত্যেকের জীবনে একটি স্বরণিয় দিন হয়ে থাকবে। কারণ আজ তোমাদের উপর অর্পিত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।
এই দায়িত্ব পালনে তোমরা সদা সতেষ্ঠ থাকবে। নিজের জীবন উৎসর্গ করে হলেও তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সর্বক্ষেত্রে সৃষ্টি কর্তার উপর আস্থা রেখে দায়িত্ব পালনে এগিয়ে যাবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments