ডেস্ক রিপোর্ট: পোশাক শ্রমিকদের মজুরি বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ করে পূণঃনির্ধারণ, গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধ, জ্যাকার্ড অপারেটর ও প্রোডাকশন শ্রমিকদের মজুরি কাঠামোর ১ নং গ্রেডে পদায়ন, জ্যার্কাড অপারেটর, নিটিং অপারেটরসহ সকল ক্ষেত্রে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, মজুরি আন্দোলনে শ্রমিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্খ পরিবারসমূহ কে ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত শ্রমিক ও শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ৫ জানুয়ারি ২০২৪, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সঞ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমিত্র কুমার দাস, রাহাত আহমেদ,আল আমিন হাওলাদার শ্রাবন, মোহাম্মদ সোহেল, আনিসুর রহমান আনিস, আনোয়ার খান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিল। গার্মেন্টস মালিকরা শ্রমিকদের মজুরি দাবির ন্যায্যতা যুক্তি দিয়ে খন্ডন করতে ব্যর্থ হয়ে, দালাল আর রাষ্ট্র প্রশাসন ব্যবহার করে মিথ্যা মামলা, গ্রেপ্তার, অজুহাত তৈরি করে শক্তি প্রয়োগ, চাকরি হারানোর হুমকিপ্রদানসহ নানা অপকৌশলে শ্রমিকদের ন্যায্য মজুরির শান্তিপূর্ণ আন্দোলন দমন করার পথ বেছে নেয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্র ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
সব মন্তব্য
No Comments