নেত্রকোণা প্রতিনিধিঃ: “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আইডিইবি নেত্রকোনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইডিইবি নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস. এম. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।
অনুষ্ঠানে জেলা আইডিইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments