সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ কুঁড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখর উপদেষ্টা মো. আমির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য লিটন সরকার, সম্মিলিত সমাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল।
বৃষ্টিবিঘ্নিত মানববন্ধনে জেলার কবি, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, রাধাপদ রায়ের উপর হামলা মানে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং সত্য ভাষণ স্তব্ধ করে দেওয়ার সামিল। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয় বক্তারা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments